মাযহাব হক’ এ ব্যাপারে কি আসলেই ইজমা প্রতিষ্ঠিত হয়েছে?

প্রশ্ন:

‘চার মাযহাব হক’ এ ব্যাপারে কি আসলেই ইজমা প্রতিষ্ঠিত হয়েছে? যদি ইজমা  হয়ে থাকে, তাহলে যারা কম্পারেটিভ মাযহাব ফলো করে, অর্থাৎ বিভিন্ন ইমামদের বক্তব্য সামনে রেখে তাদের দৃষ্টিতে সর্বোত্তম মতটি গ্রহণ করে, তাদের এই অবস্থান কতটা সঠিক?

                  -Kh Toyabur Rahman Shimul 

উত্তর: 

চার মাযহাবই যে হক, এ ব্যাপারে ইজমা আছে। উম্মাহর শত শত ইমামের সাক্ষ্য আছে এর ওপর। নিঃসন্দেহে চার মাযহাবই হক। তবে এর বাইরেও আরেকটি মাযহাব আছে। যাহিরি মাযহাব। যার অনুসারীদের আহলুয যাওয়াহির  বলা হয়। যেমন ইমাম দাউদ যাহিরি, ইবনু হাযম, শাওকানি প্রমুখ। নিঃসন্দেহে তারাও হক। তবে এটি সর্বসাধারণের মাযহাব নয়। উম্মাহর গুটিকয়েক বিদগ্ধ আলিমের মাযহাব। 

সহজে বুঝুন যে, সমস্ত মাযহাব পর্যালোচনা করে অধিক বিশুদ্ধ মতটি বের করে আনা (যাকে পরিভাষায় ‘তানাক্কুল’ বলা হয়) মোটেই সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ কোনো আলিমেরও কাজ নয়। তাই এই ধারাটিও সাধারণের মাঝে মাযহাব হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি। বর্তমানে যারা এই পদ্ধতি অবলম্বনের দাবি করেন, তাদের মাঝে যারা সেই স্তরের যোগ্যতা রাখেন, তাদের ব্যাপারে কথা নেই। যেমন আরবের হাম্বলি বেইসড সালাফি আলিমগণ, কিন্তু যাদের সেই যোগ্যতা নেই, তারপরও তারা এই দুরূহ কাজেই আগ্রহী, তাদেরকে অজ্ঞ প্রবৃত্তিপূজারী ছাড়া আর কী বলা যেতে পারে!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.