ইমাম আবু হানিফা রহিঃ

'আবু-উমার ইউসুফ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দিল-বার আন-নামরী আল-কুরতুবী' (রহ)। তিনি 'ইবন আব্দিল-বার ' নামে পরিচিত।

তিনি খুবই বড় ও বিখ্যাত একজন মুহাদ্দিস। 

ইবন আব্দিল-বার (রহ) ইমাম আবু-হানিফাহর উপর যে প্রচুর পরিমানের সমালোচনা আছে, সেটা সরাসরিভাবে উল্লেখ্য করেছেন। তিনি ব্যাপারটা নিয়ে চিন্তা -গবেষনা বিচার বিশ্লেষন করেছেন, এবং সমালোচনাগুলোর ব্যাপারে নিজের মতামত লিখেছেন।

তারপর তিনি ইমাম আবু-হানিফাহ সম্পর্কে বলেছেন : 

كان في الفقه إمامًا حسن الرأى والقياس، لطيف الاستخراج جيد الذهن حاضر الفهم، ذكيًا ورعًا عاقلًا

'তিনি (আবু-হানিফাহ) ফিকহে ইমাম ছিলেন, উত্তম কিয়াস ও রাই এর অধিকারী ছিলেন, সমাধান বেরকরণে চমৎকার ছিলেন, ভালো মেধার অধিকারী ছিলেন, উনার অনুধাবনক্ষমতা উপস্থিত ছিলো, বুদ্ধিমান ছিলেন, পরহেজগার ছিলেন, জ্ঞানী ছিলেন ' 

দেখুন : ইবন আব্দিল-বার,আল-ইস্তিগনা (1/572)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.