ইমাম আবু হানিফা রহিঃ

'আবু-আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ বিন আব্দুল-হাদী আদ-দিমাশকী' (রহ)। সংক্ষেপে তিনি 'ইবন আব্দিল-হাদী' নামে পরিচিত।

তিনি ছিলেন একজন মুহাদ্দিস মুহাক্কিক রিজাল-শাস্ত্রবিদ। কোন হাদিস সহিহ, কোন হাদিস যইফ, কোন রাবি কেমন এসব বিষয় নিয়ে তাঁর বিশেষ দক্ষতা ছিলো। তিনি সেইসমস্ত মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত একজন, যাদের বক্তব্যসমুহকে হাদিসশাস্ত্রবিষয়ক আলোচনাতে দলিল হিসেবে ব্যবহার করা হয়।

মুহাক্কিক ইবন আব্দিল-হাদী (রহ) ইমাম আবু-হানিফাহর উপর আসা সমালোচনাগুলো দেখেছেন, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষন করেছেন। 

তারপর তিনি ইমাম আবু-হানিফাহ সম্পর্কে বলেছেন যে : 

وكان إمامًا، ورعًا، عالمًا، عاملًا، مُتعبدًا، كبير الشأن

অর্থ : এবং তিনি (আবু-হানিফাহ) ছিলেন ইমাম, পরহেজগার, আলিম, আমলকারী, প্রচুর এবাদতকারী আবিদ, বিশাল মর্যাদার অধিকারী 

দেখুন : ইবন আব্দিল-হাদী, তবাকাতু উলামাইল হাদিস (1/261)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.