একটি সরল হিসাব: সালাফী ও হানাফি

একটা সরল হিসাব 
________________

হানাফী 
সালাফী 

এই দুইটা নাম খুবই প্রসিদ্ধ আমাদের দেশে। এরই মাঝে শত প্রশ্ন ও সন্দেহ চলে আসে - হানাফী হতেই হবে কেন ? হানাফী নাম কি কোরান-হাদিসে আছে ? আমরা হানাফী হলে রাসূল কি ছিলেন? 

এরকম নানান বিভ্রান্তিকর প্রশ্ন আমরা দেখতে পাই। তাই আজ ইচ্ছা করলাম, অতি সংক্ষেপে এই বিষয়ে কিছু লেখি। 

ওয়ামা তাওফীকী ইল্লা বিল্লাহ ! 

১. হানাফী 
২. সালাফী 

→ হানাফী নামটা কোরান-হাদিসে নাই। হানাফী ফেরকাটা সাহাবাদের মধ্যেও নাই। রাসূ সাঃও হানাফী ছিলেন না। জাস্ট, হানাফী ফিকাহ অনুসরণ এর কারণে, হানাফী । 

→ সালাফী নামকরণটা কোরান-হাদিসে নাই। সালাফী নামটা সাহাবাদের মধ্যেও এই নামে ছিলো না। রাসূল সাঃ এর নামও সালাফী ছিলে না। জাস্ট, সালফে সালিহীনদের অনুসরণ করার কারণে, সালাফী। 

সালাফদের অনুসরণ এর কারণে কারো নাম সালাফী হতে পারলে, হানাফী ফিকহ অনুসরণ এর কারণে কারো নাম হানাফী হতে পারবে না কেন ? উভয়টি'ই তো কোরান-হাদিসে কোথাও বর্ণিত নাম নয়। একটা প্রশংসিত নাম হলে, অপরটায় ভর্ৎসনা করা হয় কেন ? 

ইনসাফের দাবী হলো -
হয়তো উভয়টা বর্জিত, নতুবা উভয়টা প্রশংসিত। তবে, এক পক্ষের প্রতি এতো আক্রমন কেন ? আর কেনই বা হানাফী নামের উপর এতো বিদ্বেষ ?

লেখক - আব্দুর করিম মাদানী

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.