নিজ অঞ্চলের অনুসৃত মাযহাবের বিপরীত চলার বিষয়ে আরবের আলেম কি বলে দেখুন....
.
-কাজি আবুল ইয়া‘লা আল হাম্বলি আল বাগদাদি
(জন্ম : ৩৮০ হিজরি। ইনতিকাল : ৪৫৮ হিজরি)
বলেন,
.
إن هذا لا يصلح بك، فإنك إذا كنت في بلدك على مذهب أحمد وباقي أهل البلد على مذهب الشافعي لم تجد أحدا يعبد معك ولا يدارسك، وكنت خليقا أن تثير خصومة وتوقع نزاعا، بل كونك على مذهب الشافعي حيث أهل بلدك على مذهبه أولى.
-المستدرك على مجموع فتاوى شيخ الإسلام : 2 / 274
.
"এরূপ কাজ তোমার জন্য মোটেও সমীচীন নয়। যদি তুমি তোমার দেশে হাম্বলি মাযহাবের অনুসারী হও আর তোমার অঞ্চলের অন্যরা শাফেঈ মাযহাবের অনুসারী হয়, তবে তুমি এমন কোনো লোককে খুঁজে পাবে না, যে তোমার অনুরূপ ইবাদত করবে, তোমার সাথে বসে ইলম চর্চা করবে। এরূপ অবস্থায় তোমার এ কাজ উম্মতের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব সৃষ্টি করবে। কাজেই তোমার দেশের লোকদের অনুসৃত মাযহাবের ওপর অটল থাকাই তোমার জন্য অধিক শ্রেয়।"
🔰.
তথ্যসূত্র :
(আল মুসতাদরাক আলা মাজমুয়ি ফতোয়া শায়খিল ইসলাম
ইবনি তাইমিয়া রহ., পৃষ্ঠা : ২৭৪, খণ্ড : ২)
🔰
.
দ্রষ্টব্য :
.
কথাগুলো যদি দেওবন্দি ধারার কেউ বলতো, তাহলে এখন একদল মানুষ রে রে করে তেড়ে আসতো। এজন্যে ইবনু তাইমিয়াহ রহ. এর কিতাবের উদ্ধৃতিতে আজ থেকে হাজার বছর আগের মানীষীর কথা নকল করলাম।
🔰.
আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বোধ দিন। আমিন।