ইমাম আবু হানিফা রহঃ

'শিহাবুদ্দিন আবুল-ফাদ্বাল আহমদ বিন আলি বিন মুহাম্মদ ইবন হাজার আল-কিনানী আল-আসকালানী ' (রহ)। তিনি 'ইবন হাজার আল-আসকালানী' বা শুধু 'ইবন হাজার' নামে পরিচিত।

ইবন হাজার (রহ) সর্বশ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত প্রসিদ্ধ একজন ফকিহ, ইতিহাসবিদ, মুহাদ্দিস, মুহাক্কিক, রিজাল-শাস্ত্রবিদ। পুর্ববর্তি উলামারা কোনো একজন ব্যাক্তি সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো নিয়ে চিন্তা গবেষণা বিচার বিশ্লেষন করে উক্ত ব্যাক্তিটির ব্যাপারে একটি চুরান্ত রায় দেয়ার ক্ষেত্রে ইবন হাজার (রহ) বিশেষভাবে দক্ষ ছিলেন।

মুহাক্কিক ইবন হাজার (রহ) ইমাম আবু-হানিফাহর উপর আসা সমালোচনাগুলো দেখেছেন, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষন করেছেন। 

তারপর তিনি ইমাম আবু-হানিফাহ সম্পর্কে বলেছেন যে :

ومناقب الإمام أبي حنيفة كثيرة جدا فرضي الله تعلى عنه واسكنه الفردوس آمين

'আল-ইমাম আবু হানিফাহর মহৎ গুনের পরিমান খুবই বেশি, সুতরাং রাদিয়াল্লাহু আনহু (আল্লাহ তাঁর প্রতি সন্তোষ্ট হোক) এবং তাকে ফিরদাওসে (জান্নাতের সর্বোচ্চ স্তরে) স্থান প্রদান করুক, আমিন '। 

দেখুন : ইবন হাজার, তাহযিবুত তাহযিব (10/452)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.