(রহ)। তিনি 'ইবন কাসির ' নামে পরিচিত।
ইবন কাসির (রহ) ছিলেন মুফাসসির, হাফিযুল-হাদিস, মুহাক্কিক, রিজাল-শাস্ত্রবিদ।
মুহাক্কিক ইবন কাসির (রহ) ইমাম আবু-হানিফাহর উপর আসা সমালোচনাগুলো দেখেছেন, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষন করেছেন।
তারপর তিনি বলেছেন :
هُوَ الْإِمَامُ أَبُو حَنِيفَةَ، وَاسْمُهُ النُّعْمَانُ بْنُ ثَابِتٍ التَّيْمِيُّ، الْكُوفِيُّ فَقِيهُ الْعِرَاقِ، وَأَحَدُ أَئِمَّةِ الْإِسْلَامِ، وَالسَّادَةِ الْأَعْلَامِ، وَأَحَدُ أَرْكَانِ الْعُلَمَاءِ، وَأَحَدُ الْأَئِمَّةِ الْأَرْبَعَةِ أَصْحَابِ الْمَذَاهِبِ الْمُتَّبَعَةِ، وَهُوَ أَقْدَمُهُمْ وَفَاةً; لِأَنَّهُ أَدْرَكَ عَصْرَ الصَّحَابَةِ
'তিনি আল-ইমাম আবু-হানিফাহ, তাঁর নাম হলো আন-নো'মান বিন ছাবিত আত-তাইমী, আল-কুফী ইরাকের ফকিহ, ইসলামের ইমামদের একজন, এবং নেতৃত্ব দানকারী জ্ঞানীদের একজন। এবং উলামাদের আরকান (নির্ভরযোগ্য খুটিসমুহ) এর একজন, এবং চার ইমামের একজন যারা কিনা অনুসরনযোগ্য মাযহাবসমুহের প্রবক্তা, এবং তিনি তাদের সকলের পুর্বে মৃত্যুবরনকারী ছিলেন, কেননা তিনি সাহাবিদের যুগ পেয়েছিলেন '
দেখুন : ইবন কাসির,আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ (13/415-416)