হানাফী মাযহাবের বিরুদ্ধে প্রোপাগান্ডা, পর্ব-২১

🌻হানাফী মাযহাবের বিরুদ্ধে অভিযোগ ও জবাব 🌹

হানাফী মাযহাব হলো পৃথিবীর সর্বাধিক অনুসৃত মাযহাব। পৃথিবীর দুই তৃতীয়াংশ মুসলমান এই মাযহাব অনুসারেই কুরআন-সুন্নাহর বিধান মেনে চলে আসছে। 

আহলুল হাদীস সম্প্রদায়ের আবির্ভাবের পূর্বে হানাফী মাযহাবকে কেউ অভিযুক্ত করেন নি। এ দলটি সূচনালগ্ন থেকেই হানাফী মাযহাবের উপর বিভিন্ন অভিযোগ আরোপ করে আসছে। তন্মধ্যে তাদের একটি বড় ও প্রসিদ্ধ অভিযোগ হলো, হানাফীগণ সাধারণত ‘যঈফ’ হাদীসের উপর আমল করে থাকে। 

হানাফী মাযহাবের বিরুদ্ধে একটি ভিত্তিহীন অভিযোগ ও তার নিরসনঃ

মূলত এটি একটি উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা ও ভিত্তিহীন অভিযোগমাত্র।  

কেউ যদি ইনসাফের সাথে হানাফী মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থাবলী পাঠ করেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকৃত সত্য জানার জন্য নিম্নের কিতাবগুলো অধ্যয়ণ করেন তাহলে তিনি সহজেই অনুধাবন করতে পারবেন যে, অভিযোগটি কতটা অবান্তর ও ভিত্তিহীন। 

কিতাবগুলো হলো:-

১. কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা (ইমাম মুহাম্মাদ রহ.)

২. মুআত্তা মুহাম্মাদ (ইমাম মুহাম্মাদ রহ.)

৩. কিতাবুল আছার (ইমাম আবূ হানীফা রহ.)

৪. শরহু মা‘আনিল আছার (ইমাম তহাবী রহ.)

৫. ফাতহুল কাদীর (ইবনুল হুমাম রহ.)

৬. নাসবুর রায়াহ (জামালুদ্দীন যাইলাঈ রহ.)

৭. আল জাওহারুন-নাকী (আলাউদ্দীন আত-তুরকুমানী রহ. )

৮. উমদাতুল ক্বারী (বদরুদ্দীন আইনী রহ.) 

৯. ফাতহুল মুলহিম (শাব্বীর আহমাদ উসমানী রহ.)

১০. বাযলুল মাজহুদ (খলীল আহমাদ সাহারানপুরী রহ.)

১১. ইলাউস সুনান (যফর আহমাদ উসমানী রহ. )

১২. মা‘আরিফুস সুনান (মুহাম্মাদ ইউসুফ বানূরী রহ.) 

১৩. আছারুস সুনান (জহির নিমাবী) 

১৪. ফয়জুল বারী (আনওয়ার শাহ কাশ্মিরী রহ.) 

১৫. আউজাযুল মাসালিক (যাকারিয়া কান্ধলভী রহ.)

১৬. আমানিল আহবার (ইউসুফ কান্ধলভী রহ.)

এই কিতাবগুলোতে কুরআন-সুন্নাহর আলোকে হানাফী মাযহাবকে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি মাসআলা কুরআন-হাদীসের সুস্পষ্ট দলীল দ্বারা প্রমাণ করা হয়েছে। তাই এই কিতাবগুলো পাঠ করে আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন যে, হানাফী মাযহাব যঈফ হাদীস নির্ভর নাকি কুরআন-সুন্নাহসম্মত একটি সুদৃঢ় মাযহাব, যার স্বীকৃতি প্রতি যুগের মুহাক্কিক আলেমগণ দিয়েছেন। 

তথাপি কিছু লোক এ অবান্তর অভিযোগ তোলে যে, “হানাফীগণ কোনো মাসআলায় সহীহ হাদীস থাকা সত্ত্বেও তার উপর আমল না করে যঈফ হাদীসের উপর আমল করে থাকে”।

ইনশা আল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে🌷🌷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.